শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে মোগলহাটের ৯নং ওয়ার্ড কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সম-নাগরিকত্বের প্রসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)
লোকসংস্কৃতি বিষয়ক সেমিনার, লোকসংগীত পরিবেশন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লোকসংস্কৃতি বিষয়ক সেমিনার, লোকসংগীত পরিবেশন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে লোকসংগীত উৎসব ২০২৪ উপলক্ষে লোকসংস্কৃতি বিষয়ক সেমিনার, লোকসংগীত পরিবেশন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মায়ের তরী এর আয়োজনে এ লোকসংস্কৃতি বিষয়ক সেমিনার, লোকসংগীত পরিবেশন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী-এঁর সভাপতিত্বে সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশন) পংকজ চন্দ্র রায়, রংপুর গ্রুপের ভাইস চেয়ারম্যান, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ও মিডিয়া ব্যক্তিত্ব রবিন খান, সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার শিল্পী শওকত আলী ইমন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিল্পী রাকিবুজ্জামান আহমেদ, আদি রঙের তরীর সভাপতি সুবীর কুমার দাস। সম্মানিত অতিথি ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর, কিন্ডার হিল্পস্ ওয়ার্কের নির্বাহী পরিচালক জেমস আশীষ দাস। এ সময় লোকসংগীত উৎসব-২০২৪ উৎযাপন পর্ষদের আহবায়ক পিন্টু সাহা, প্রধান সমন্বয়ক ইউসুফ আলমগীর, সদস্য সচিব সুজন কুমার বেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, লোকসংগীত গ্রামীণ জনগোষ্ঠীর হৃদয়ের সংস্কৃতি। লোকসংগীতের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ ইত্যাদি অনুভূতি প্রকাশ করে এবং জীবন সংগ্রামে উজ্জীবিত হয়। আবার লোকসংগীতের মাধ্যমেই জীব আত্মা সেই পরম আত্মার সন্ধান করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone