শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ

আমার বেদনা ছুঁয়ে যেও

:: ডা. জাকি ফারুকী ::
এই দুখী মনকে তুমি চিনবার চেষ্টা কোরো,
কেন যে বিনিদ্র রাত্রির দহনে তুমি তুলে আনো
ঝরা বকুলের গানে,
আমিও নিঝুম প্রান্তরের গানে ভেসে যাই
ভেসে থাকি, পৃথিবীর সব জটিল আহবানে।

 

তারা কই আজ, আমার অতীতের সাথে মিশে
তারা কতোকাল গেছে অকৃত্তিম ভালোবেসে,
তাদের গহীন গানের স্মৃতি আজ জীবনের
ভুলে যাওয়া পথের প্রান্তরের ধুলায়,
মিশে যায় মেঘ আর বৃষ্টির অনুরনে।

 

অসীমের মাঝে ফেলে রাখি ধুসর দৃষ্টি
কেউ মন দিয়ে, সেও আর দেখেনা
তোমরা তো জানো,
এ জীবন চলে গেলে পৃথিবীর মাটির ধুলায়
সকল ফসল মিশে যাবে
পুনরুন্থানের আনন্দ গানে।

 

৯/১১/২০২৩
বাইশতম বার্ষিকীতে, টুইন টাওয়ার স্মরণে
টিনটনফলস, নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone