শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
নিধন বন্ধ থাকায় লালমনিরহাট শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে

নিধন বন্ধ থাকায় লালমনিরহাট শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় হাইকোর্টের নির্দেশে কুকুর নিধন বন্ধ থাকায় লালমনিরহাট শহরে বর্তমানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে।

 

লালমনিরহাট পৌরসভায় শেষ বারের মত ২০১৫ সালের কুকুর নিধন করা হয়। ২০১৫ এবং এর আগের বছর গুলোতে বছরে অসংখ্য কুকুর নিধন করা হতো। পরিবেশবাদীদের হাইকোর্টে রিটের কারণে কুকুর নিধন কর্মসূচি বন্ধ হয়ে যায়। কুকুর নিধন বন্ধ হয়ে যাওয়ায় গত ৯বছরে লালমনিরহাট পৌরসভায় কুকুরে সংখ্যা বেড়েই চলছে। দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কুকুর আতংক বিরাজ করছে। বর্তমান সময়টা কুকুরের প্রজনন সময়। এই সময়ে কুকুরেরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে এবং কিছুটা আক্রমনাত্মক স্বভাবের হয়। এই সময় একটুতেই পথচারির উপর আক্রমন করে এবং কামড়ে দেয়। কুকুরের কামড়ে যাতে কোন মানুষের জলাতঙ্ক রোগ না হয় সেই জন্য কুকুরকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিদ্ধান্ত আর বাস্তবে রূপান্তরিত হয়নি। ফলে অনিরাপদ রয়েই যাচ্ছে বেওয়ারিশ কুকুরগুলো। কুকুরে কামড়ানো রোগির সংখ্যা দিন দিন বাড়লেও সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ একে বারেই নেই বললেই চলে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone