শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-ইসি বেগম রাশেদা সুলতানা

প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-ইসি বেগম রাশেদা সুলতানা

লালমনিরহাটে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন কোনো স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী বুঝি না। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে বুঝি। সকল প্রার্থী আমাদের কাছে সমান সেভাবে নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

বাংলাদেশ নির্বাচন কমিশনের এই নির্বাচন কমিশনার বলেন, আচরণ বিধি যাতে ঠিক থাকে সেজন্য ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন যারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ৩০০ আসনে তিনশত জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা রয়েছেন তারাও অভিযোগ পেলে তদন্ত ও খতিয়ে দেখছেন। তারা কমিশনে কোনো কিছু পাঠালে কমিশন ব্যবস্থাও নিচ্ছে।

 

তিনি বলেন, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সে বিবেচনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ যেমন ব্যবস্থাও তেমন গ্রহণ করা হচ্ছে।

 

একটি ভালো ভোটের জন্য সকলের সমন্বয় দরকার বলে মনে করে তিনি আরও বলেন, আমরা সকলের সাথে সমন্বয়ের সম্পর্ক উন্নত করেছি। সেটি যাতে আরো দৃঢ়, মজবুত হয় সে ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনীরা তৎপর। প্রতিটি স্তরে স্তরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো রকম অস্থিতিশীল অবস্থা, ভোটের পরিবেশ নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আরও সচেষ্ট থাকবো। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরিতে আমরা ব্যস্ত আছি।

 

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে ইসি বেগম রাশেদা সুলতানা লালমনিরহাট জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone