শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে শুভ বড়দিন উদযাপন।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাটের নবজীবন সেন্টার মিশন হাউজ প্রাঙ্গণে চার্চ অফ গড মন্ডলী লালমনিরহাটের আয়োজনে খ্রীষ্টান সম্প্রদায় এ শুভ বড়দিন উদযাপন করেছে।

 

লালমনিরহাটে স্থানীয় উপাসনালয়সহ বিভিন্ন বাসা বাড়ীতে আলোকসজ্জা ও রঙ্গিন সাজে সজ্জিত করা হয়েছে। বাড়ীতে বাড়ীতে চলছে উৎসবের আমেজ। এ উৎসবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ধর্মীয় উৎসব প্রানবন্ত করতে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ক্রীষ্টমাস ট্রি ও স্টারকে আলোকিত করছে। লালমনিরহাটে বসবাসরত দেড় সহশ্রাধিক খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করছে। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা ও আর্শীবাদ বচন করা হয়।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন।

 

এ অনুষ্ঠানের পরিচারক মিঃ লরেন্স দাস লিটন। শুভেচ্ছা জ্ঞাপন ও প্রারম্ভিক প্রার্থনা করেন মিঃ সুবোধ অধিকারী। প্রশংসা ও আরাধনা করেন কয়ার দল। বাক্য পাঠ করেন মিসেস শান্তনা রায়, মিঃ পরমেশ্বর রায়, মিস নয়মী মেলডী। গান করেন কীর্ত্তন দল। ধন্যবাদ ও প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করেন মিসেস শিখা বর্ম্মন। সান্ডেস্কুল শিশুদের পরিবেশনা ফ্রান্সিস দাস, হীরা অধিকারী, শান্তনা দাস। বড়দিনের বার্তা পেশ করেন পালক মনোজ কুমার বর্ম্মন। শুভ বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন রেভাঃ তপন কুমার বর্ম্মন। মন্ডলীর বিজ্ঞপ্তি পেশ করেন সম্পাদক মিঃ লরেন্স দাস লিটন। শেষ প্রাথনা, প্রভূর প্রার্থনা ও আশিষ বচন করে পালক মনোজ কুমার বর্মন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone