শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক

নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক

লালমনিরহাটে অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় মহেন্দ্রনগরের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের সেনামৈত্রী হর্কাস মার্কেটের সামনে তাকে আটক করা হয়।

 

আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি।

 

জেলা গোয়েন্ধা পুলিশ জানান, বিএনপি নেতা নুরুজ্জামানসহ শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছিলেন। তাকে আটক করার সময় বাকি বিএনপি নেতারা পালিয়ে যান। আটক নুরুজ্জামান মহেন্দ্রনগর বিএনপির একজন সক্রিয় নেতা বলে জানা গেছে। আটকের সময় তার হাতে অনেক গুলো লিফলেট উদ্ধার করা হয়।

 

লিফলেটে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লেখা ছিল।

 

জেলা বিএনপি সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, লিফলেট বিতারণ শেষ বাসায় আসার সময় খবর পেলার নুরুজ্জামানকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে আটক করেছে আমারা জানি না। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সরকার বিরোধী লিফলট বিতরনের সময় গোয়েন্দা পুলিশ নুরুজ্জামান নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন করে বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone