শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ

সেই বাসী চাঁদ

:: জাকি ফারুকী ::

“বীফইটার জিন শক্ত প্রজাতির,

অনভ্যস্ত শরীর দুপেগ ভালোই রসায়ন সৃষ্টি করে।”

একদিন বিকেলে ধরলায় বেড়াতে গেলাম, সবুজ কর্ক এর বোতলে অর্ধেক জল অর্ধেক সেই তরল ঢেলে,
রওনা …।
মনে আছে সেদিন কে ছিলো সাথে?

জানিনি এতো কোমল সন্ধ্যায়
চাঁদ উকি দেবে আকাশে,
সেদিন পূর্নিমা।

মাঝি-আমাদের দুজনের মাখামাখি আর পেপসি খাওয়া দেখে,
মজাই পায়।
দরদাম ছাড়া অলস বিকেলে মোটা দামের কাষ্টমার,
একটু তো আনন্দ করবেই।

কি ভাইজান, আসেন চিপস্ খান।
দরকার হলে , নৌকাভিড়ায় চা খেয়ে আসেন ঘাটপার থেকে।

তুমি তখন, চুক চুক করে খেতে খেতে অনভ্যস্ত শরীরে ভালই দিয়েছিলে।

কখন সন্ধ্যা নেমেছে, আকাশে ঝলমলে এক পূর্নিমা চাঁদ,
তুমি, আমার গায়ে হেলান দিয়ে, তন্দ্রালু …. নেশায় ভরপুর,
জলের মাঝে চাঁদের প্রতিবিম্ব কাঁপছে,
তুমিও কাঁপছো, তারপর সেই উচ্চারন,

“দেখো চাঁদ ডুবে গেছে জলে”-
এমন অন্তহীন শব্দ আমি কখনো শুনিনি,
চাঁদ ডুবে আছে জলে,
চাঁদ কাঁপে জলে, কি শীতল,
কি অবাক করা স্মৃতি!

তুমি কি ভুলে গেছো?
আমি ভুলি নাই,
ভোলা যায়?
আমার প্রস্তানের বহুবছর পর তুমিও তখনো বেঁচে,
একদিন ধরলায় চাঁদ দেখো, বাড়ীর পাশেই তো ধরলা নদী,

কি অপরূপ!

২২/১২/২৩
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone