শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ

লালমনিরহাট এখন পোস্টারের শহর

আলোর মনি রিপোর্ট>> দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় এলাকায়। আগামী ৭ জানুয়ারি সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার ৩টি ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা), ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে এ ভোট হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী এবং ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসব মুখর পরিবেশ। রাস্তা-ঘাট, হাট-বাজার ও অলি-গলি নির্বাচনের জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো লালমনিরহাট জনপথ।

 

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার লালমনিরহাট জেলার ৩টি ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা), ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য পদে ১৯জন পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

এদের মধ্যে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মোঃ মোতাহার হোসেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে মশাল প্রতীকে নির্বাচন করছেন হাবিব মোঃ ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছেন মোঃ আজম আজহার হোসেন। পাশাপাশি স্বতন্ত্র থেকে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মোঃ আতাউর রহমান প্রধান, ট্রাক প্রতীকে নির্বাচন করছেন কে এম আমজাদ হোসেন তাজু।

 

১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নুরুজ্জামান আহমেদ। এছাড়া জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে নির্বাচন করছেন মোঃ দেলাব্বর হোসেন, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে নির্বাচন করছেন মোঃ রজব আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে নির্বাচন করছেন মোঃ শফিকুল ইসলাম। পাশাপাশি স্বতন্ত্র থেকে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মোঃ সিরাজুল হক, ট্রাক প্রতীকে নির্বাচন করছেন মোঃ মমতাজ আলী (ট্রাক)।

 

১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মোঃ মতিয়ার রহমান। এছাড়া জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন মোঃ জাহিদ হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে মশাল প্রতীকে নির্বাচন করছেন আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) থেকে চাকা প্রতীকে নির্বাচন করছেন মোঃ আশরাফুল আলম, তৃনমুল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করছেন মোঃ শামীম আহম্মেদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে নির্বাচন করছেন শ্রী হরিশ চন্দ্র রায়। পাশাপাশি স্বতন্ত্র থেকে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মোঃ জাবেদ হোসেন।

 

সোমবার ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে এখানকার প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone