শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে ১৯জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে

লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে ১৯জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ ও নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে লালমনিরহাটের ৩টি আসনে প্রার্থীতা রয়েছে ১৯জন।

 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, লালমনিরহাটের ৫টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে জেলায় মোট ৩টি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩টি আসনে মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

১৬-লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মোতাহার হোসেন (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের হাবিব মোঃ ফারুক (মশাল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আজম আজহার হোসেন (মোমবাতি), স্বতন্ত্র মোঃ আতাউর রহমান প্রধান (ঈগল), কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক)।

 

১৭-লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ (নৌকা), জাতীয় পার্টির মোঃ দেলোয়ার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মোঃ দেলাব্বর হোসেন (ডাব), মোঃ জাকের পার্টির মোঃ রজব আলী (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র মোঃ শফিকুল ইসলাম (আম), স্বতন্ত্র মোঃ সিরাজুল হক (ঈগল), মোঃ মমতাজ আলী (ট্রাক)।

 

১৮-লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর) আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মতিয়ার রহমান (নৌকা), জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী (মশাল), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)র মোঃ আশরাফুল আলম (চাকা), তৃনমুল বিএনপির মোঃ শামীম আহম্মেদ চৌধুরী (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র শ্রী হরিশ চন্দ্র রায় (আম), স্বতন্ত্র মোঃ জাবেদ হোসেন (ঈগল)।

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, লালমনিরহাটের ৩টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯জন প্রার্থী রয়েছে। তাদের প্রত্যেককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সাথে নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone