শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে আ’লীগ-জাপা’র লড়াই!

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে আ’লীগ-জাপা’র লড়াই!

মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে দেখা দিয়েছে রাজনৈতিক দলের নির্বাচনী আমেজ। এ আসন থেকে লড়ছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি। যদিও প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়নি। তবে সবাই প্রতীক পাওয়ার পর কোমর বেঁধে নির্বাচনী প্রচারণায় নামবেন।

 

তবে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে লড়াই হবে মর্মে জানা গেছে।

 

জানা যায়, এই পাটগ্রাম, হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোতাহার হোসেন। কিন্তু জাতীয় পার্টি থেকে মনোনয়ন বাগিয়ে আনেন মোঃ হাবিবুল হক বসুনিয়া। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী হাবিব মোঃ ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ আজম আজহার হোসেন, জাকের পার্টির প্রার্থী মোঃ মানিকুর রহমান মনোনয়ন জমা দেন।

 

এদিকে প্রতীক নেওয়ার পরপরই তারা সবাই নিজস্ব প্রতীক নিয়ে প্রচারণায় নেমে পড়বেন বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভোটা-সমর্থকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ-জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone