শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষীদের স্বপ্ন দুলছে শিমের থোকায় থোকায় নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

নয়নে নয়ন রেখে

:: জাকি ফারুকী ::

নয়নের ভাষা ছিলো হৃদয়ের ছোঁয়ায় মোড়ানো,
বহুদিন এমন গভীর শব্দহীন হাহাকার
মেলেনি অন্তরের অন্তস্থলের সবুজে।

হারানো অনেক বসন্তের ছটায়, কে কারে ফুলহার
দিয়েছিনু তুলে! মনে নেই মনে নেই কবে সেই
বিফল ফাগুনের রাত কেটে ভোর হলো,
সুচেতনা আমার বাঁচিবার আরো সাধ জাগে,
হৃদয়ের মন্বন্তরে উদাসী হাওয়ার ভোরে
কতোদিন ভেসে যেতে দেখেছি ঝরাপাতা,
দেখেছি ভোরের আকাশে আলোহীন চাঁদ,
রাত্রি জাগরনের অবসাদ ভুলে, হাসিমেখে
ভেসে চলে আকাশে আকাশে।

 

তোমাদের এইসব দিন, পরাধীন জীবনের কাছে
হেঁটে যেতে যেতে, গল্পের কারুকাজে ম্রিয়মান,
জীবনের সব সময়ের সমাহারে ওরা কারা
হেসে হেসে বলে যায়, নাজারাথ এ বৃদ্ধাশ্রম
দেখে রেখো, দোতালার একটা পূর্ব মুখী ঘর,
ভারতমহাসাগরের জলের কল্লোলে জীবনের
প্রতিটি অশ্রুঝরা বেদনার সুর খুঁজে পাবো,

 

তোমার নয়নে জীবনের সেই স্বপ্নের মুখচ্ছবি
বারে বারে পাই প্রিয়তমা নারী
উত্তর বসন্তের এই নিঃশব্দ নীরবতায়।

 

(একা নয় দোকা হাঁটো, রুবেল/ সাইফুল/ তৌহিদ)

১০/১২/২৩
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone