শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক

৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাসুদ রানা নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।

‎এ ঘটনায় রোববার (১ মার্চ) দুপুরে ভুক্তভোগী মাজেদা বেগমের শ্বাশুড়ি আজেদা বেগম বাদি হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

‎অভিযুক্ত যুবক মোঃ মাসুদ রানা (২৮) একই এলাকার মোঃ আঃ হাকিমের ছেলে। বর্তমানে সে গণধোলাইয়ের শিকার হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী মাজেদা বেগম তাবাসুমের পরিবারের সদস্যরা তামাক ক্ষেতে কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী দেবর সম্পর্কের মাসুদ রানা কৌশলে বাড়িতে কেউ নেই নিশ্চিত হয়ে মাছ দেওয়ার অযুহাতে মাজেদা বেগমের ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে অভিযুক্ত মাসুদ রানা ওই অন্তঃসত্ত্বা নারীর শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং তাকে জাপটে ধরে। ভুক্তভোগী নারী নিজেকে রক্ষায় চিৎকার ও ধস্তাধস্তি শুরু করলে লম্পট মাসুদ তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পালিয়ে যায়।
‎​
‎গুরুত্বর অন্তঃসত্ত্বা অবস্থায় মাটিতে পড়ে যাওয়ায় মাজেদা বেগম পেটে প্রচণ্ড আঘাত পান। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
‎​
‎ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাসুদ রানাকে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীর শাশুড়ি আজেদা বেগম রোববার (১ মার্চ) পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎​
‎এই বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়, তবে নারীর ওপর এ ধরনের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

‎​ভুক্তভোগীর পরিবার এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone