শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
বৃক্ষরোপণ করলো পুলিশ, পরিচর্যা করবে শিশুরা

বৃক্ষরোপণ করলো পুলিশ, পরিচর্যা করবে শিশুরা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রাস্তার দুই ধারে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ দেখে মাঠে খেলাধুলা বাদ দিয়ে এগিয়ে এলেন কয়েকজন শিশু। তারা বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের কাছে এসে বৃক্ষরোপণে সহযোগিতা করতে এগিয়ে এলেন। এসব শিশুদের সহযোগিতায় মুহূর্তের মধ্যেই বেশ কিছু গাছ রাস্তার দুই ধারে রোপণ করা হয়।

 

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা পুলিশ বিভাগ।

 

আজ বুধবার ৮ জুলাই বিকালে এরই অংশ হিসেবে হাতীবান্ধা থানা ভবন ও পাটিকাপাড়া ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়।

 

বৃক্ষরোপণে সহযোগিতাকারীদের একজন শিশু সোহলে বলেন, বইয়ে পড়েছি, অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের বাড়ি এ এলাকায় হওয়ায় আমরা শুধু পুলিশের বৃক্ষরোপণে সহযোগিতা করে বসে থাকবো না। এই গাছগুলোকে যাতে গরু-ছাগল নষ্ট না করে, গাছগুলোর দেখভালসহ পরিচর্যাও করবো আমরা। স্কুল যাওয়া-আসার পথে আমরা গাছগুলো দেখবো। ১ থেকে ২বছর পর এসে দেখবেন গাছগুলো কত সুন্দর হয়েছে।

 

বৃক্ষরোপণ করেন লালমনিরহাট জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রোকন।

 

এর আগে গতকাল মঙ্গলবার ৭ জুলাই লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ জেলায় বৃক্ষরোপণ শুরু করেন। এ কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা পুলিশ বিভাগ প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক এবং প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করছে।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, বৃক্ষরোপণ করতে গেলে শিশুরা এগিয়ে আসে। তারা আমাদের সহযোগিতা করতে চায়। তাদের সহযোগিতায় আমরা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে চেষ্টা করেছি। শিশুদের দেশপ্রেম দেখে আমরা মুগ্ধ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone