শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু
বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “সেবা শান্তি প্রগতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান নিয়ে সারাদেশে বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম-কে কুপিয়ে হত্যা ও মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু-কে নির্মমভাবে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা, থানা ও পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এ বিক্ষোভ মিছিলে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শরিফুল ইসলাম রাজুসহ স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা, থানা ও পৌর শাখার অন্যান্য নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ মিছিলটি লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone