শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
সংস্কারের অভাবে সেতু ঝুঁকিপূর্ণ; মানুষের দুর্ভোগ

সংস্কারের অভাবে সেতু ঝুঁকিপূর্ণ; মানুষের দুর্ভোগ

Exif_JPEG_420

পিলারের পলেস্তার খসে পড়ে ইট বের হয়ে আছে। দুই পাড়ের মোকা ভেঙে গেছে। ভেঙে যাওয়া স্থানে বটগাছের চারা গজিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম সরজিনি-রমাকান্ত গ্রামের সড়কের বোল্লার মাল্লির উপর সেতু। এতে লালমনিরহাট সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন পূর্বে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বোল্লার মাল্লি বিলের উপর একটি পাকা সেতু নির্মাণ করে। সেতুর উপর দিয়ে বড়বাড়ী, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর ইউনিয়নের লোকজন চলাচল করে। সেতুর পশ্চিম পাড়ে মনোরম সরজিনি ও পূর্ব পাড়ে রমাকান্ত। উভয় পাড়ের কৃষকেরা তাদের খেতের ফসল বিক্রির জন্য এ সেতুর উপর দিয়ে গাড়িতে করে নিয়ে যান। তা ছাড়া এ সেতুর উপর দিয়েই ৩টি ইউনিয়নের মানুষ লালমনিরহাট জেলা ও লালমনিরহাট সদর উপজেলা শহরে যাতায়াত করে। সেতু নির্মাণের পরে সেতুটির দেখভাল আর সেভাবে কেউ করেনি। এ কারণে সেতুটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। এতে কয়েক বছর আগেই পলেস্তারা খসে পড়ে সেতুর পিলারগুলো দুর্বল হয়ে যায়। ভেঙে পড়েছে দুই পাশের মোকা। সেই সাথে সেতু থেকে রাস্তার মাটি ভেঙে ও ডেবে গেছে। এতে হরহামেশাই নানা দূর্ঘটনা ঘটে।

 

মনোরম সরজিনির বাসিন্দা আব্দুল হামিদ বলেন, দীর্ঘ দিন থেকে সেতুর খারাপ অবস্থা, কেউ নজর দিচ্ছে না।

 

একই এলাকার বেবী বেগম বলেন, প্রতিদিন সেতু পাড়াপাড় হওয়ার সময় রিক্সা ও মোটর সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়ে থাকে।

 

এলাকার একাধিক বাসিন্দা বলেন, কৃষকদের তাদের উৎপাদিত বিভিন্ন ফসল ও মালামাল ক্রয়-বিক্রয় করতে ঝুঁকি নিয়ে সেতু পাড়াপাড় করতে হয়।

 

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ওয়াসিম উদ্দিন বসুনিয়া জানান, সেতুটির কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এটি দ্রুত সংস্কারের প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone