শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
ফিজিক্যালি চ্যালেঞ্জ ফ্রেন্ডশীপ ক্রিকেট সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফিজিক্যালি চ্যালেঞ্জ ফ্রেন্ডশীপ ক্রিকেট সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশ

লালমনিরহাটে বাংলাদেশ-ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের আন্তর্জাতিক সিরিজের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টিম।

 

বুধবার (১৮ অক্টোবর) বিকালে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে লালমনিরহাট ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের আয়োজনে ফিজিক্যাল খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ বনাম ভারত ফিজিক্যালি চ্যালেঞ্জ ফ্রেন্ডশীপ ক্রিকেট সিরিজ ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন। এ সময় ভারত টিমের অধিনায়ক জয়তি রামের হাতে রানার্স আপ ট্রফি এবং বাংলাদেশ টিমের অধিনায়ক মাহবুবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এছাড়াও সিরিজের বিভিন্ন সময় ম্যান অব দ্য মাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার বিতরণ করা হয়।

 

ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি ও লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহিন রায়-এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন। এ সময় ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন সহ-সভাপতি আবু জাহেদ ভুট্টুু, রবিউল ইসলাম আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু, জয়দেব সরকার দেবু, তানভির আল হুদা, হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত মৈত্রী শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের আন্তর্জাতিক সিরিজে খেলেছেন ভারতের হায়দারাবাদ বোর্ড অব ক্রিকেট ডিজেবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশের ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone