শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
এলজিইডির পাকা রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে; জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত পথচারীদের

এলজিইডির পাকা রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে; জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত পথচারীদের

Exif_JPEG_420

অতি সম্প্রতি অতিবৃষ্টিতে লালমনিরহাটের সীমান্তবর্তী মোগলহাটের রাস্তায় বোচার চৌপুতি নামকস্থানে ছয় মাথা রোডে একটি বড় ভাঙ্গণের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা উক্ত স্থানে একটি গাছের ডাল পুতে দিয়ে সতর্কতার চিহ্ন হিসেবে পরিত্যক্ত ব্যানার বেঁধে দিয়েছে।

 

এতে করে লালমনিরহাট জেলা সদরের মোগলহাট ইউনিয়নের বোচার চৌপুতি হতে ছয় মাথা রোডে যাতায়াতকারীদের চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যার কারণে লালমনিরহাট সদর উপজেলায় আসতে বারতি সতর্কতা অবলম্বন করতে হয় যাতায়াতকারীদের। এ রাস্তা দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে করে থাকে। ওই রাস্তার ভাঙ্গণে চতুর্দিকে প্রায় আড়াই ফুট গর্তের সৃষ্টি হয়েছে ও সেই সাথে লালমনিরহাট সদর উপজেলার কাকেয়া টেপা হতে বুমকা ওয়াপদা বাঁধ পর্যন্ত পুরো রাস্তাটি খানাখন্দের সৃস্টি হয়েছে।

 

স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট ইউনিয়নের ছয়মাথা পর্যন্ত পাকাকরণ করা হয় এ রাস্তাটি। এলজিইডির তত্ত্বাবধানে ওই রাস্তাটি পাকাকরণ করা হয়েছিল। নির্মাণের পর ওই রাস্তাটি আর সংস্কার করার উদ্যোগ নেয়া হয়নি।

 

অতি সম্প্রতি অতিবৃষ্টিতে এলজিইডির পাকা রাস্তার ওই স্থান ভেঙ্গে যায়। আর যাতে ওই স্থানটি ভেঙ্গে না যায় স্থায়ী ও টেকসইভাবে কাজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone