শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঠাকরি কালাইয়ের চাষ আজ বিলুপ্তির পথে অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ
খাবারের সন্ধানে লোকালয়ে বানর; উৎসুক জনতার ভিড়!

খাবারের সন্ধানে লোকালয়ে বানর; উৎসুক জনতার ভিড়!

Exif_JPEG_420

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম আনন্দ বাজারস্থল এলাকায় গাছের ডালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ গাছের ডালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে চলতি পথের মানুষের নজর পড়ে।

 

কখনও এ গাছের ডাল ধরে অন্য গাছে লাফিয়ে উঠে। কখনও বা গাছের ডালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে এ বানরটি। তবে এ বানর নিয়ে স্থানীয়দের মধ্য থেকে কলা, বিস্কুট ও ভাত দিতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে বনগ্রাম আনন্দ বাজার এলাকায় এ দৃশ্য দেখা যায়।

 

গত এক সপ্তাহ থেকে লোকালয়ের বিভিন্ন গাছের ডালে খাবারের জন্য বানরটি ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষুধার্ত বানরটিকে খাবারও দিচ্ছেন।

 

এলাকাবাসীর ধারণা বানটি কোন বানর শিকারী বাড়িতে এ বানরটি ছিল। সেখান থেকে পালিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে আসতে পারে।

 

মোঃ আউয়াল হোসেন বলেন, আমিও অন্যান্যদের মুখে শুনে বানরটিকে দেখতে এসেছি। বানরটি স্থানীয়দের দেয়া কলা, বিস্কুট ও ভাত খাচ্ছে। সেই সাথে বানরটি গাছের ডালে বসে লোকজনের মুগ্ধতাও দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone