শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
লালমনিরহাটের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো সেবায় অনেক এগিয়ে

লালমনিরহাটের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো সেবায় অনেক এগিয়ে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বেশ খানিকটা এগিয়ে গেছে দেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী লালমনিরহাট জেলা।

 

এ লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়নে স্থাপিত হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার।

 

এ ছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পৌছে দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কাজ শুরু করেছে।

 

প্রতিটি সেন্টারে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ (মডেম) দিয়ে চালু রয়েছে।

 

স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে মানুষকে তথ্য ও সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

 

বর্তমানে এসব সেন্টার থেকে মানুষ সেবা নিচ্ছে। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের হাতে পৌঁছে গেছে আধুনিক প্রযুক্তি। এখন অজপাড়া গা থেকে খুব কম সময়ে ও কম খরচে দেশ-বিদেশে যোগাযোগ স্থাপনের জন্য ইন্টারনেট সংযোগসহ অনলাইন তথ্য ভান্ডার যুক্ত হয়েছে ভিডিও, অডিও ও এনিমেশন। এছাড়া টেক্সট ফরম্যাটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার সংক্রান্ত তথ্য। কম খরচে কম্পিউটারসহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক সেবা। যেমন- ই-মেইল, স্বল্পমূল্যে কম্পোজ, প্রিন্টার, ফটোকপি, ছবি তোলার কাজ চলছে। এসব সুবিধা প্রবর্তনের ফলে লালমনিরহাট জেলার মানুষ এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি ফরম ও কাগজপত্র সংগ্রহ, কৃষি সমস্যা, শিক্ষা, আইনি সহায়তা, মানবাধিকার এবং পরিবেশের তথ্যসহ বিভিন্ন সুবিধা পাচ্ছে। জেলা ও উপজেলার কৃষকও বীজ বপন, কাটা-মাড়াই, কীটনাশক, সার-বীজসহ প্রয়োজনীয় সব তথ্যই এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে পাচ্ছেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে ২জন বেকার যুবক ও যুবতীকে নিয়োগ দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়নে ৯০জন উদ্যোক্তা নিয়োগ দেয়া হয়েছে। এসব বেকার যুবক-যুবতীকে সেন্টার থেকে আয়কত অর্থের বেতন-ভাতাদি দেওয়া হচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সাধারণ মানুষকে তথ্যসেবা প্রদানের জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone