শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
স্কুল ছাত্রীকে চিহ্নিত মাদক কারবারিরা অপহরণের বিচারের দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রীকে চিহ্নিত মাদক কারবারিরা অপহরণের বিচারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটে এক স্কুল ছাত্রীকে চিহ্নিত মাদক কারবারি দারা অপহরণের বিচারের দাবিতে মানববন্ধন করছেন তার সহপাটি ও এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা গোড়ল ইউনিয়নের সেবকদাস (বলাইরহাট) এলাকার নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অপহরণকারী ছাত্রীর পিতা সুনিল চন্দ্র রায় ও বড় ভাই অনুপ রায়।

 

পরিবাবের লোকজন বলেন, গত ৩ সেপ্টেম্বর দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের থেকে সেই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী রানীকে অপহরণ করে নিয়ে যায় শিবরাম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ঘুঘড়ি দুলালের ছেলে লিমন মিয়া(২৬)। এই অপহরণ কাজে লিমনকে সহযোগীতা করেন তার বাবা দুলাল ও মা হাজেরা বেগম, পরে থানায় অভিযোগ দিলে কালীগঞ্জ থানা পুলিশ মেয়েকে উদ্ধার করে এবং অপহরণকারি লিমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন, তার পর থেকে লিমনের পরিবার ও চিহ্নিত মাদক ব্যবসায়িরা নিয়মিত হুমকি দিয়ে চলছে।

 

পরিবার আরও বলেন, আমরা সংখ্যালঘু পরিবার, পুলিশ এখনও লিমনের বাবা-মাকে গ্রেফতার করেনি, ওই ছেলে এর আগের দুটি মেয়ের সাথে একই ঘটনা ঘটিয়েছে, বিচার হয়নি, আমরা সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

সেখানে আরও বক্তব্য রাখেন অপহরণকারি মেয়ের দাদা রজনী কান্ত, দাদি জোসনা বালা, প্রতিবেশি কল্পনা অধিকারী, শিল্পী রানী, গীতা রানী বাবলী রানী প্রমুখ।

 

এ বিষয়ে নিথক ছায়েদুল হক পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, যেদিন ছাত্রীটি অপহরণের ঘটনা ঘটে সেদিন আমাদের বিদ্যালয়ে ৬টি বিদ্যালয়ের সন্ধ্যা পর্যন্ত খেলা চলছিলো। পরে যখন ঘটনা শুনি ছাত্রীর পরিবারকে সাথে নিয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করি। তবে ছেলের পরিবার চিহ্নিত মাদক কারবারি। ভলো ছেলে হলে এমন করতো না। পরিবারটি যেন ন্যায় বিচারক পায় সেই দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone