শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতারনার লাল বাক্স

:: জাকি ফারুকী ::
এনিয়েই তো বেড়ালে ঘুরে একযুগেরও বেশী! কি লাভ করতে পারলে সজনী?
যতো মিথ্যাচার বুকের মধ্যে ধারন করেছো,
যতো শক্ত ধাতব বুকের মধ্যে নিয়ে চলাফেরা করলে,
কি অদ্ভূত নিয়তি তোমাকে বারংবার ফেলে দিলো,
অতি ধীর ঘৃণা আর জলকাদার পঙ্কিলে।

 

এখন সময়ের নিখিলে বছরের গোনা মাসের হিসাবে অতি ক্ষীন,
জীবনের মিথ্যার ধ্রুপদী হবে লীন,
নষ্ট গদ্যের ইতিহাসে,
হায় প্রিয়তমা নারী, র মতো ছড়িয়ে ভুবনে
অশ্রাব্য গালমন্দের বিশাল রক্ত করবী বিছানো মাঠে।

 

হলোনা ভালোবাসা, প্রেম, প্রাপ্তি
জগত কি করে গুটায়ে নিয়েছে
মেঘ আর জলকণা আকাশের বুক হতে!
তুমি মন্দভাগ্য নিয়ে চলে যাবে, ঘৃণা কুড়াবে শতাব্দীর ইতিহাসে বারংবার
এই ছিলো লেখা অদৃষ্টে তোমার।

 

২৫/৮/২৩
টিনটনফলস্, নিউজার্সি।

(কবিতাটি- নীলকন্ঠ আমাদের প্রত্যাখ্যাত নেত্রীর জন্য, যার উপায় ছিলো সভ্যতার ধারক বাহক হবার,
তা হলোনা, দুর্ভাগ্য আমাদের সবার।
নেলসন ম্যান্ডেলা একবার জন্মায় শুধু,
এই শুধু পরিতাপ হে ঈশ্বর।)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone