শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কাগজে বাস্তব কার্যক্রম ভিন্ন

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কাগজে বাস্তব কার্যক্রম ভিন্ন

লালমনিরহাটে পরিবার পরিকল্পনা বিভাগের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অফিসিয়ালীভাবে কাগজে থাকলেও বাস্তবে এর কোন সঠিক কার্যক্রম নেই।

 

এখানকার পরিবার কল্যাণ সহকারীদের গাফিলাতির কারণে দম্পতিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বঞ্চিত হচ্ছেন।

 

ফলে আশানুরুপ হারে কমছে না লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার জনসংখ্যা।

 

জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পাশাপাশি উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী মহিলা বন্ধ্যাকরণ পদ্ধতি রয়েছে। এসব পদ্ধতি ব্যবহারের জন্য পরিবার কল্যাণ পরিদর্শিকার গাফিলাতির মধ্য দিয়ে চলছে এ কার্যক্রম।

 

এছাড়াও অস্থায়ী কনডম, সুখী বড়ি ও ইনজেকশন পদ্ধতি ব্যবহারের জন্য বিভিন্ন ইউনিটে পরিবার কল্যাণ সহকারী দিয়ে চলছে এর কার্যক্রম।

 

নিয়মে বলা হয়েছে এসব পরিবার কল্যাণ সহকারীরা নিজ নিজ ইউনিটের এরিয়ার মধ্যে প্রতিটি দম্পতির কাছে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কনডম, সুখী বড়ি ও ইনজেকশন পৌঁছে দেবেন। কিন্তু এসব পরিবার কল্যাণ সহকারীরা দায়সারা মাত্র হাতে গুনা দু-একটির নিকট এসব উপকরণ পৌঁছে দিলেও আর সব দম্পতিদের মিলে না কাঙ্ক্ষিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone