শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য মৃৎ শিল্প

হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য মৃৎ শিল্প

লালমনিরহাটের গ্রাম-বাংলার চিরাচরিত্র ঐতিহ্যের অন্যতম হলো মৃৎ শিল্প। নিকট অতীতে ও গ্রাম্য সমাজে মৃৎ শিল্প দ্বারা নির্মিত মাটির বাসন-কসন, পাত্র, হাড়ি-পাতিল, থালা, ঘটি-বাটি, বদনার বেশ কদর ছিল।

 

কিন্তু বর্তমানে কম দামে এ্যালুমিনিয়াম, মেলামাইন, প্লাস্টিকসহ বিভিন্ন মেটাল সামগ্রী সহজলভ্য হওয়ায় এবং মৃৎ শিল্পের তৈরী সামগ্রীর চাহিদা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় বিলুপ্তির পথে মৃৎ শিল্প।

 

মৃৎ শিল্পের চাহিদা কমে যাওয়ায় এ পেশার সাথে জড়িত কুমররা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। চোখে আন্ধার দেখছে। এ শিল্পের সহিত জড়িত লালমনিরহাট জেলার শত শত পরিবারের হাজার হাজার মানুষ। অনেকেই বাধ্য হয়ে পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের মৃৎ শিল্পীদের পরিবারের লোকজন জানায়, মাটির জিনিসপত্র তৈরী করে আগে সংসার ভালোই চলত। কিন্তু বর্তমানে খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।

 

একই অবস্থা বিরাজ করছে লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার বিভিন্ন কুমার পাড়া গুলোতেও।

 

অধিকাংশ এলাকাতেই কুমার পরিবারগুলো তাদের পৈতৃক পেশা ছেড়ে দেয়ার কথা ভাবছে। অনেকেই এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় জড়িয়ে পড়েছে। অনেকে মাটির কলস, বদনা, খানদা, ফুলের টব, ফুলদানী, চাড়ি বানালেও পাশাপাশি অন্য ব্যবসা বা চাষাবাদ শুরু করেছেন।

 

এ পাল পাড়া এলাকার কুমাররা বলেন, লালমনিরহাট জেলা শহরসহ উপজেলার বিভিন্ন হোটেল গুলোতে দইয়ের বাটি, থালা সরবরাহ করে অনেকে কোনমতে টিকে আছে।

 

কুমোরদের শৈল্পিক দক্ষতা ও মনের মাধুরী দিয়ে কারুকার্য খচিত হাড়ি-পাতিল, কলস, বদনা, ফুলের টব, ফুলদানী, জীবজন্তু, ফলমূল, পাখির অবয়ব, সাজ-সজ্জা, অলংকারসহ বাংলার চিড়াচড়িত সব নিদর্শনের ব্যাপক চাহিদা রয়েছে।

 

এসব সামগ্রী শহরের গিফট হাউস, বিপনী বিতান, চাইনিজ রেষ্টুরেন্ট, মেলা ও অনুষ্ঠানে ভালো দামে বিক্রি হয়। এ শিল্পের বিকাশ ও মান উন্নয়নে প্রয়োজন শুধু সরকারি ও বেসরকারি সংস্থার অনুদান, প্রশিক্ষণ এবং পৃষ্ঠপোষকতা এমনটাই দাবি তাদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone