শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদের ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ ঘুরতে আসুন ‎লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা-এঁর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎হাতীবান্ধায় ২ সদস্যের ভিজিএফের বাছাই কমিটি; একজন বিএনপি নেতা, অন্যজন নেতার স্ত্রী ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুল্লাহ সরকার-এঁর ইন্তেকাল

লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুল্লাহ সরকার-এঁর ইন্তেকাল

রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুল্লাহ সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫বছর।

 

শুক্রবার (১১ আগস্ট) বিকাল সোয়া ৫টায় লালমনিরহাট সদর হাসপাতাল রোডে নিজস্ব বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

দীর্ঘ দিন ধরে মফিজুল্লাহ সরকার বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের সাপটানা বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে লালমনিরহাট শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২কন্যা, নাতনি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

প্রসঙ্গত, মফিজুল্লাহ সরকার একজন দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone