শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা; চাষিদের মুখে হাসির ঝিলিক ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা “অমর একুশে একুশ জিজ্ঞাসা” অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ ‎লালমনিরহাটের নদীগুলো শুকিয়ে বিরানভূমি ‎সমাজসেবক হাফিজুর রহমান বাবলা-এঁর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে চিকিৎসা ভাতা ও শিক্ষা বৃত্তির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক ২দিন মেয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মফিজুল্লাহ সরকার-এঁর ইন্তেকাল

লালমনিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মফিজুল্লাহ সরকার-এঁর ইন্তেকাল

রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও লালমনিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মফিজুল্লাহ সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫বছর।

 

শুক্রবার (১১ আগস্ট) বিকাল সোয়া ৫টায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

দীর্ঘ দিন ধরে মফিজুল্লাহ সরকার বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

আগামীকাল শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের সাপটানা বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে কবরস্থানে দাফন করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত থাকবেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone