শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ২ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে মোঃ রহমত উল্লাহ (৩০) ও একই এলাকার শামসুল হকের ছেলে মোঃ সুমন হক (২৩)।

 

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের দিঘলটারী সীমান্ত মেইন পিলার ৯২৫/- এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ার চর দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। আটক দুজন ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারী বিওপি ক্যাম্পে রয়েছেন।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, দুর্গাপুর সীমান্তে বিজিবি দুই ভারতীয় নাগরিককে আটক করার বিষয়টি জেনেছি।

 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় বিএসএফের অনুরোধে বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone