শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ জুন) সকাল ১০টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিস আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলা পর্যায়ে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী, লালমনিরহাট পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহসিনা বেগম মিনা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রথম রাউন্ডে লালমনিরহাট সরকারি কলেজ বনাম উত্তর বাংলা কলেজ এর মধ্যে দিয়ে এ খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

খেলায় অংশগ্রহণকারী কলেজ সমূহ হলো- লালমনিরহাট সরকারি কলেজ, মহিষখোচা বহুমূখী বিদ্যালয় ও কলেজ, উত্তর বাংলা কলেজ, আদিতমারী সরকারি জিএস স্কুল ও কলেজ, সরকারি আলিমুদ্দিন কলেজ, শেখ শফিউদ্দিন কমার্স কলেজ, আদিতমারী সরকারি কলেজ, আদর্শ ডিগ্রী কলেজ, তালুক মৃত্তিঙ্গা টেকনিক্যাল এন্ড বি এম কলেজ, বরখাতা ডিগ্রী কলেজ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone