শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠিত

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠিত

লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের হাসিমুখ সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক কমিটির আয়োজনে এ উপজেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

 

মোঃ হাবিবুর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক সূফী মোহাম্মদ, সদস্য সচিব মোঃ জামাল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতিঃ মোঃ আশিকুর রহমান আশিক। সহ-সভাপতিঃ মোঃ শোয়াইব হোসেন মানিক। সাধারণ সম্পাদকঃ ফাহমিদ-উজ-জামান। সহ-সাধারণ সম্পাদকঃ শাহান-শাহ-শাকিল। সাংগঠনিক সম্পাদকঃ রাকিব মিয়া হারুন। দপ্তর সম্পাদকঃ সোহেল রানা। প্রচার সম্পাদকঃ তৌফিক জামান। সাংস্কৃতিক সম্পাদকঃ মোঃ আপন হোসেন। সদস্যঃ তৌহিদা ত্বোহা, আরাফাত জামান রাফি, মোশকাতুল সমতাজ মুন, জেসমিন জেসি, মনিরা খাতুনকে নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক সূফী মোহাম্মদ বলেন, আমাদের লালমনিরহাট জেলা সদরে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম-এর আত্মপ্রকাশ ঘটে। ফোরামের কার্যক্রম এগিয়ে নেওয়ার মানসে বর্তমানে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন, ৫টি উপজেলা ও ২টি পৌর শাখা কমিটি গঠনের মাধ্যমে ফোরামের একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে এ কমিটি গঠন করা হলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone