শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
জোংড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক কামরুল

জোংড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক কামরুল

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৫নং জোংড়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৫নং জোংড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনিরের চাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৫নং জোংড়া ইউনিয়ন শাখার আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

৫নং জোংড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহ আলম-এঁর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আশিকুজ্জামান আলমগীর-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, মোঃ রফিকুল ইসলাম, সদস্য অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল। উদ্বোধক ছিলেন পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরণ। প্রধান বক্তা ছিলেন আরশ বসুনিয়া।

 

পরে দ্বি-বার্ষিক সন্মেলনে জোংড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কাউন্সিলরা ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে গঠনতান্ত্রিক উপায়ে তাদের প্রার্থী নির্বাচন করেন। সভাপতি পদে মোঃ শাহ আলম ১০৫ ভোট পান আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীদুল ইসলাম ১৫ ভোট পান। ৯০ ভোট বেশি পেয়ে শাহ আলম সভাপতি নির্বাচিত হন।

 

সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান কামরুল ৯৫ ভোট পান আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী বকুল ২১ ভোট পান। ৭৪ ভোট বেশি পেয়ে কামরুজ্জামান কামরুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

সাংগঠনিক সম্পাদক পদে মনছুর আলী ৯৬ ভোট পান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ২৫ ভোট পান। ৭১ ভোট বেশি পেয়ে মনছুর আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোংড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে সিনিয়র সহ-সভাপতি মহসিন আলম মুসলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

এ সময় দ্বি-বার্ষিক সন্মেলনে জোংড়া ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone