শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা ২০২২-২৩ শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং বিনামূল্যে চারা কলম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ জুন) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং বিনামূল্যে চারা কলম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে প্রকল্পভূক্ত কৃষক গ্রুপের সদস্যদের মাঝে বিনামূল্যে চারা কলম বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এ কৃষি মেলা আগামী বুধবার (১৪ এপ্রিল) শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone