শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
লালমনিরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

“শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” স্লোগান নিয়ে লালমনিরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন লালমনিরহাট পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, সহযোগী অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল, প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ, আতিকুর রহমান, শামসুল আলম, স্বপ্না জামান, সুকান্ত সরকার, আলাউদ্দিন আল আজাদ, জাহাঙ্গীর শাহ, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, হাফিজ ফেরদৌস স্বপন, ফজলুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম এবং ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বসুনীয়াসহ লালমনিরহাট পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, লালমনিরহাট পৌরসভার প্রস্তাবিত বাজেট ২০২৩-২০২৪ অর্থ বছর (খসড়া) প্রস্তাবিত সর্বমোট আয় ২৩৭,২০৫,৫৪৪.০০। প্রস্তাবিত সর্বমোট ব্যয় ২৩৩,৫১৯,০০১.০০। প্রস্তাবিত সর্বমোট উদ্ধৃত্ত ৩,৬৮৬,৩৬১.০০ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone