শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
আমি আওয়ামী লীগের নেতা সাংবাদিকদের কোন তথ্য দেওয়া যাবেনা

আমি আওয়ামী লীগের নেতা সাংবাদিকদের কোন তথ্য দেওয়া যাবেনা

Exif_JPEG_420

অনেক নেতাকে টাকা দিয়ে এই বিদ্যালয়ের সভাপতি হয়েছি, আমি পৌর আওয়ামী লীগের নেতা কাজেই সাংবাদিকদের কোন কথা এখানে চলবেনা। এমন আচারনকারীসহ বিভিন্ন বিষয় নিয়ে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেছেন সাংবাদিক এস আর শরিফুল ইসলাম রতন।

 

জানা যায়, সোমবার (৫ জুন) লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে বেশ্যা বলার কারনে আইসিটি শিক্ষক ফেরদৌস আহম্মেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন হবে মর্মে এমন তথ্য সাংবাদিকদের কাছে পৌচ্ছালে ঘটনা স্থানে জেলার কর্মরত অনেক সাংবাদিক সেখানে হাজির হয়। সেই পরিবেশ পরিস্থিতিতে অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারের কাছে সাংবাদিকরা তথ্য জানতে চাইলে সেখানে থাকা ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি দাতুয়া শফিকুল উপস্থিত সাংবাদিকদের বলে উঠে স্যারকে আমি ছুটি দিয়ে দিলাম আমি পৌর আওয়ামী লীগের নেতা কাজেই সাংবাদিকদের কোন কথা এখানে চলবেনা, বলে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। পরে চিহ্নিত মাদকসেবী বাইজিত ইসলাম শুভ বাহিনী সাংবাদিকদের উপর চড়াও হতে থাকে।

 

এখনও আসামী শফিকুল ইসলাম ও শুভকে গ্রেফতার না করায় সাংবাদিক মহল ফুঁসে উঠেছে।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone