শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
দেড় বছরেও শেষ হয়নি ইটাপোতা ছড়ার উপর গার্ডার ব্রীজ নির্মাণ কাজ

দেড় বছরেও শেষ হয়নি ইটাপোতা ছড়ার উপর গার্ডার ব্রীজ নির্মাণ কাজ

Exif_JPEG_420

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর নির্মিত গার্ডার ব্রীজ নির্মাণের কাজ দেড় বছরেও শেষ হয়নি।

 

“গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পাকা কাজ ২০২১-২২ অর্থ বছর এর উক্ত ব্রীজের নির্মাণকাজ ঢিমের তালে বর্তমানে চলছে।

 

দীর্ঘ সময় ধরে ব্রীজের কাজ চলায় সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি ও নানান জটিলতা।

 

জানা গেছে, কাজ শেষ করার প্রত্যাশিত তারিখ হতে দশ মাস পেরিয়ে গেলেও নতুন করে কাজ শুরু চেষ্টা করছেন তারা। তবে দীর্ঘ দেড় বছর ধরে ব্রীজটির নির্মাণ কাজ নিয়ে নানা জটিলতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তাইতো দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পাকা কাজ ২০২১-২২ অর্থ বছরে “গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর গার্ডার ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়। যার প্রকল্পের নম্বরঃ ০১/২০২১-২২। সেতু/ কালভার্টের দৈর্ঘ্যঃ ১৫মিটার। তখন ব্রীজটির নির্মাণ কার্যাদেশ মূল্য ধরা হয়েছিল ৬৮লক্ষ ৬৮হাজার ৭শত ৩টাকা।

 

ঠিকাদারের নাম ও ঠিকানাঃ মেসার্স জামান এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ নুরুজ্জামান হোসেন, খোর্দ্দ সাপটানা, লালমনিরহাট সদর। এ কাজের কার্যাদেশ প্রদানের তারিখঃ ২৫/০১/২০২২খ্রি:। কাজ শেষ করার প্রত্যাশিত তারিখ: ২৪/০৭/২০২২খ্রি:। যা দশ মাস আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা আজও শেষ হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone