শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান

পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

Exif_JPEG_420

রমজানের টানা ২৯দিন সিয়াস সাধনা, ইবাদত-বন্দেগির ও ত্যাগ এবং সংযমের পর ঈদ আসে অনাবিল আনন্দের বার্তা নিয়ে।

 

শনিবার (২২ এপ্রিল) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।

 

ঈদের দিন সকালে ছোট-বড়, ধনী-নির্ধন, আপন-পর সকল ভেদাভেদ ভুলে মুসল্লিগণ পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

এছাড়া রকমারী খাবারের আয়োজন, বাহারী পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় হয় এ মহোৎসবে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহে মাগফেরাত কামনা করেন।

 

ঈদ জামাতে দুনিয়ার সুখ, শান্তি, স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

 

এদিকে লালমনিরহাট জেলার বিভিন্ন ঈদগাহ্ মাঠ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা ঈদগাহ ময়দানে নামায় আদায় করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মোঃ হয়রত আলী, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) মোঃ সাহেব আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ ধর্মপ্রাণ মুসলমান গণ নামাজ আদায় করেন।

 

পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ও দোয়া পরিচালনা করেন কোদালখাতা ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা ফখরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone