শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
গোলাম মোহাম্মদ কাদের এম.পি’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

গোলাম মোহাম্মদ কাদের এম.পি’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “জাতীয় পার্টি জিন্দাবাদ, জি.এম কাদের জিন্দাবাদ” স্লোগান নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের এম.পি মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি’র নির্দেশে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ঈদ উপহার বিতরণ করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সদস্য রফিকুল ইসলাম রতন, আনছার আলী, লালমনিরহাট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আকাশসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভাসহ লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে ২হাজার ৫শত নারী-পুরুষের মাঝে ঈদ উপহার (শাড়ী-লুঙ্গী) বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone