শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এবি পার্টির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবি পার্টির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “এবি পার্টির অঙ্গীকার দেশ হবে জনতার” স্লোগান নিয়ে এবি পার্টির নেতৃবৃন্দের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ এপ্রিল) রাত ৮টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ সৈনিক হোটেল এন্ড রেষ্টুরেন্টে এবি পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এবি পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান আসাদ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর জেলা শাখার আহবায়ক আব্দুল বাসেত মারজান, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব ফিরোজ কবীর, এবি পার্টি রংপুর জেলা শাখার সদস্য সচিব এনামুল হক প্রমুখ। এ সময় এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দসহ লালমনিরহাটের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, এবি পার্টির নেতৃবৃন্দ মতাদর্শিক বিভাজন পরিহার করে অধিকারের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করা তাদের দলীয় মূলনীতি বলে উল্লেখ করেন।

 

১৯৫২ এর ভাষা আন্দোলন এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আধুনিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা তাতে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হল অধিকার ও সেবার। নাগরিক রাষ্ট্রকে কর দেয়, আর রাষ্ট্র নাগরিকের মৌলিক চাহিদা ও সামাজিক অধিকার নিশ্চিত করে।

 

বর্তমানে যে মতাদর্শিক বিভাজনের রাজনীতি চলছে তাকে গোষ্ঠীতান্ত্রিক দ্বন্দ্ব উল্লেখ করে এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, তারা একটি রাজনৈতিক পুনর্জাগন প্রক্রিয়ার সূচনা করতে চান।

 

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্র মেরামত অপরিহার্য হয়ে পড়েছে। একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়া এবি পার্টির লক্ষ্য করে উল্লেখ করেন।

 

স্বাধীন গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে উল্লেখ করে এবি পার্টির নেতৃবৃন্দ ডিজিটাল সিকিউরিটি এক্ট বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone