শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি দাও, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের সভাপতি সাহেবর হোসেন সুমন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাফর সাদিক, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের সহ-সভাপতি ফারাহ নাজ নাহার ফিবা, দ্য ডেইলি স্টার লালমনিরহাট করসপনডেন্ট এস দিলীপ রায়, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল প্রমুখ। এ সময় প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের সাধারণ সম্পাদক আবু সায়েদ বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি কোরাইশী, দৈনিক প্রথম আলো পত্রিকার এজেন্ট সাজিদ আলম, আবদুল হাকিমসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone