শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫হাজার টাকা জরিমানা

বুধবার (১৫ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে লালমনিরহাট সদরে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

এ সময় বিএসটিআই হতে মোড়কজাত লাইসেন্স ব্যাতীত ও প্যাকেটে প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী লালমনিরহাট সদর এর রুজি চিড়া ও মুড়ি মিল প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা, নিউ চমক হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা ও পাবনা সুইটস প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপে কম দেয়ায় কুলাঘাট রোডের শফিক ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে ৫হাজার টাকাসহ সর্বমোট ৩টি মামলা দায়ের করে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতআরা ফেরদৌস।

অভিযানকালে প্রকিউকর ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার।

 

বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone