শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ মার্চ) ১১টা ৩০মিনিটে লালমনিরহাট সদরের কুলাঘাটে বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম কুমার রায়-এঁর সভাপতিত্বে সারপুকুর যুব ফোরাম পাঠাগারের পরিচালক মোঃ জামাল হোসেন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এতে সম্মানিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল বারী, আরডিএস ঢাকার সেক্রটারী জেনারেল গাউসুল আযম, কবি ও বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন আরডিএস ঢাকার ভাইস চেয়ারম্যান সাফিনুর রহমান সনদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সরিফুল ইসলাম রাজু, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, একুশে টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. জাহেদুল হক (জাহিদ), কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মন্টু, লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, সহকারী শিক্ষক তুষার কান্ত রায়, অনুপমা রাণী, নুপুর রাণী, লক্ষ্মী রাণী, তাপসী রাণী, প্রভাবতীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone