শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠিত

প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠিত

লালমনিরহাটে “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম, লালমনিরহাট জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুর আলম শেখ, লালমনিরহাট জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক রাজু, লালমনিরহাট জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়। বক্তব্য রাখেন খামার মালিক প্রতীমা রাণী, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone