শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে সম্প্রতি মহেন্দ্রনগর বুড়ির বাজারস্থ আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দ’কে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাখাওয়াত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবীর প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহজাহান আলী প্রামানিক লাভলু, আওলাদ হোসেন লিটন, আলী হাসান নয়ন, আব্দুল খালেক বাবু, মোকছেদুর রহমান, শাহাদাত হোসেন, রমজান আলী সুজন, সাইফুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আর্থিক সহায়তা প্রাপ্ত- মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুস সবুর, মোঃ সাইফুল ইসলাম, শ্রী মিলন চন্দ্ৰ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহাবুব রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মজনু হক, মোঃ কাশেম আলী, মোঃ রাকিব/এনামুল হকগংকে ১লক্ষ ১০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone