শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

Exif_JPEG_420

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ এর শ্রদ্ধা জানাতে প্রস্তুত লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার। সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধোয়া-মোছা, মূল বেদিসহ আশপাশে আলপনা আঁকার কাজ শেষে।

 

আয়োজকরা বলছেন, মহান একুশের সকল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক আপনার সবান্ধব উপস্থিতি এবং অংশগ্রহণ কামনা করছি।

 

রং আর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়েছে শহীদ বেদি। রং আর তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে আলপনার অবয়ব। প্রতি বছরের মতো লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ এসব কাজ সম্পাদন করেছেন। এদিকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

আয়োজক লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৩ ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্ন এর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। মহান ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, লালমনিরহাট কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ এর কর্মসূচির মধ্যে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

 

প্রভাতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রভাতফেরী। সকাল ১০টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয় সুবিধামত সময়ে মসজিদ/ মন্দির/ গীর্জায় ভাষা শহিদদের জন্য নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা। বিকাল ৪টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

উল্লেখ্য যে, মহান শহিদ দিবস ও আন্তুর্জাতিক মাতৃভাষাকে ঘিরে নেওয়া হবে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone