শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সেই প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

সেই প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেই প্রধান শিক্ষক এর বিষয়ে তদন্তে নেমেছেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

 

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোহার বেঞ্চ ও চেয়ারসহ মূল্যবান আসবাবপত্র গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

 

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ গত ১৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে বিকেলে সিট ব্রেঞ্চ, টিন এবং সিলিং ফ্যান বিক্রি করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়।

 

এমনকি বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি টাকা নিজের মোবাইলে নেওয়াসহ আরও বেশ কিছু অভিযোগ উঠেছে।

 

এসব বিষয় গত ৮ জানুয়ারি লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে লিখিত আবেদন করেন চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪সদস্য।

 

ওই লিখিত আবেদনের ভিত্তিতে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১৩ ফেব্রুয়ারি এক তদন্ত কমিটি গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

 

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে উপস্থিত লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল বিদ্যালয়ে অভিযোগের ব্যাপারে তদন্ত চলমান রেখেছেন।

 

তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত চলমান রেখেছি, অভিযোগকারির বাহিরের তিনজনের কথা শুনেছি, যদি তদন্তের স্বার্থে সময় লাগে আলোচনা করে এক-দুদিন বাড়িয়ে নেওয়া হবে, তদন্ত শেষে সবকিছু পরিস্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone