শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট সদর উপজেলার বুড়ির বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

 

রোববার (১২ ফ্রেব্রুয়ারী) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল নিয়ে মহেন্দ্রনগর পুনঃরায় বুড়ির বাজারে ফিরে এসে এবং রাস্তায় বাঁশ বেধে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে কয়েকশত যান বাহন আটকা পড়ে।

 

পরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান এসে বিক্ষুব্ধ দোকান মালিকদের ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

 

প্রসঙ্গত, শনিবার (১১ ফ্রেব্রুয়ারী) বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সন্ধ্যায় আওয়ামী লীগের সমর্থকদের দোকান ঘরে বিএনপির নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে।

 

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone