শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
উত্তর খুটামারা জামে মসজিদের কমিটি ঘোষণা নিয়ে মারামারি

উত্তর খুটামারা জামে মসজিদের কমিটি ঘোষণা নিয়ে মারামারি

লালমনিরহাট পৌরসভার উত্তর খুটামারা জামে মসজিদের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

 

এলাকাবাসী ও অভিযোগের সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জানুয়ারি) উত্তর খুটামারা জামে মসজিদে মুসল্লীরা জুম্মার নামাজ পড়েন। তারপর দুপুর অনুমান ২ঘটিকায় সময় উক্ত জামে মসজিদের অনুমোদন সাপেক্ষে কমিটি ঘোষণা দেয়ার সময় মসজিদের ভিতর কথা কাটাকাটি শুরু হয়। এর পরেই মসজিদের বাহিরে সেই সময় খোঁচাবাড়ী (সাকোয়ার পাড়) এলাকার মোঃ আব্দুল খালেক এর ছেলে মোঃ নূর আলম (৩৫) কে একই এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ, উশৃঙ্খল ও বখাটে প্রকৃতির লোক মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইমামুল ইসলাম জয় (৩০), মৃতঃ আজগার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৫), মৃতঃ সৈয়দ আলীর ছেলে মোঃ রেজাউল (৪৫) ও মোঃ রিপন মিয়া (৩৫) গংরা মিলে মারমুখী আচারণ করাসহ বিশৃঙ্খলা শুরু করে এবং এই কমিটি মানে না বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সাথে তারা নূর আলমকে এলোপাতারী কিলঘুশি ও চর-থাপ্পর মেরে গুরুত্বর আহত করে।

 

এই ঘটনা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা চমর ভাবে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসি এর সঠিক বিচার চায়।

 

অভিযোগ বিষয়ে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করা হলে থানা সূত্রে জানানো হয় খোঁজ খবর নিয়ে শান্তি ফিরে আনতে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone