শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ১৫হাজার টাকা জরিমানা

বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ১৫হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস রংপুর ও উপজেলা প্রশাসন, হাতীবান্ধা, লালমনিরহাট এর উদ্যোগে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

বিস্কুট পণ্যের বিএসটিআইয়ের বৈধ মেয়াদে মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় আল-মদিনা বেকারি এন্ড কনফেকশনারি, স্টেশন রোড, হাতিবান্ধা কে ১০,০০০/- জরিমানা ও বিএসটিআই হতে ওজন যন্ত্র (ডিজিটাল স্কেল) ভেরিফিকেশন না করে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২ (১) ধারা অনুযায়ী বেংগল এন্ড কোং, হাতীবান্ধাকে ৫,০০০/-সহ মোট ২টি মামলা দায়ের করে ১৫,০০০/- জরিমানা করা হয়। এছাড়া মেসার্স হাতীবান্ধা ফিলিং স্টেশন এর ডিজেল, অক্টেন ও পেট্রোল এর ৩টি ডিস্পেন্সিং ইউনিটের ওজন যন্ত্র এর পরিমাপে সঠিক পাওয়া যায়।

 

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোঃ নাজির হোসেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, হাতীবান্ধা, লালমনিরহাট। প্রকিউকর ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক ও মোঃ ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।

 

রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone