শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে

দুই পুলিশ সদস্যকে ফেনসিডিলসহ আটক

লালমনিরহাটে দুই পুলিশ সদস্যকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাতে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের টিকটিকি এলাকা থেকে তাদের আটক করে।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি এলাকায় শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সাদা রঙ্গের প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে।আটককৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

আটককৃত দুই পুলিশ সদস্য হলেন- রংপুর মাস্টারপাড়া এলাকার মৃত শাহা আলমের পুত্র মেহেদী আলম ও পঞ্চগড় জেলার সদর উপজেলার গোলাম হাফিজের পুত্র হারুন অর রশীদ।

 

লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, একটি প্রাইভেট কার এবং ৭৭ বোতল ফেন্সডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল আলম সাংবাদিকদের জানান, দুজনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ৭৭ বোতল ফেনসিডিলসহ দুজনের বিষয়ে এজাহারে পুলিশ সদস্যের কথা উল্লেখকরা না থাকলেও তথ্য নিয়ে জানতে পেরেছি গ্রেফতারকৃত দুজন পুলিশ সদস্য। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone