শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত, আহত ১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত, আহত ১

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় ২বছর বয়সী আরও এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ওই উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এতে ২বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হয়। কি ভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone