শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবী ২৯লক্ষ ১৮হাজার ৪২৫টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবী ২৯লক্ষ ১৮হাজার ৪২৫টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের গ্রাহক লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ী এলাকার মরহুম হারুন অর রশিদের মৃতুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়স্থ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের জোনাল অফিসে তার নমিনী দুই মেয়ে মোছাঃ তাসকীয়া তামান্না ও মোছাঃ তাসনীয়া তাবাসসুম কাসফিয়ার পক্ষে মা নওজিয়া শাহিনুর ২৯লক্ষ ১৮হাজার ৪শত ২৫টাকার চেক গ্রহণ করেন।

 

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড কুড়িগ্রাম সার্ভিস সেন্টারের ভিপি এ্যান্ড ইনচার্জ মোঃ তোজাম্মেল হোসেন-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জোনাল অফিসের ম্যানেজার মোঃ রমজান আলী-এঁর সঞ্চালনায় আয়োজিত মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে প্রধান আলোচক ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড রংপুর ডিভিশন ইভিপি এ্যান্ড ইনচার্জ মুহাম্মদ আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব খন্দকার, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম বিটু। এ সময় সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড লালমনিরহাট জেলার গ্রাহক মরহুম হারুন অর রশিদ ১৬বছর মেয়াদি ২৫লক্ষ টাকার একটি বীমা করেন এবং আট বছরে আট কিস্তিতে ১৭লক্ষ ১৬হাজার টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন। এই আট বছরে উক্ত গ্রাহক ৫লক্ষ টাকার বোনাসও পান। এরই প্রেক্ষিতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাঁর বীমার ২৫লাখ ও বোনাসসহ মোট ২৯লাখ ১৮হাজার ৪শত ২৫টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করে। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স মৃত্যুদাবী মোট ৩৪লক্ষ ১৮হাজার ৪শত ২৫টাকা হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone