শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
কালভার্টের মুখে মাটি ভরাট : পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

কালভার্টের মুখে মাটি ভরাট : পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারের পাশে কাচারী বাজার এলাকায় মাটি দিয়ে ভরাট করা হয়েছে একটি কালভার্টের পানি চলাচলের পথ। বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট আঞ্চলিক এ সড়কের ওই কালভার্টের পানি চলাচলের বন্ধ হওয়ার ফলে অর্ধশতাধিক পরিবার সামন্য বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন কালীগঞ্জ উপজেলা প্রশাসনকে একাধিকবার অভিযোগও করেছে। কিন্তু পানি নিস্কাশনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ পানিবন্দি পরিবার গুলোর।

 

জানা যায়, কালভার্টের পাশের জমিতে মাটি ভরাট করা হয়েছে। এতে পানি চলাচলের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক দিনের বৃষ্টির পানিতে ওই এলাকায় অবস্থিত কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ আশপাশের অর্ধশতাধিক বসত বাড়ির লোকজন পানিবন্দি হওয়াসহ পুকুরের মাছ ভেসে যাচ্ছে।

 

ওই এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, কালভার্টের মুখে মাটি ভরাট করায় আমরা পানিবন্দি হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার অভিযোগও করেছি। কিন্তু পানি নিস্কাশনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ বলেন, ওই এলাকায় ড. মোজাম্মেল হক তার জমিতে মাটি ভরাট করায় কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এতে কিছু বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবগতও করেছি।

 

কালীগঞ্জের নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, বিষয়টি অবগত হয়েছি। পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone